১১ ঘণ্টা পর দুই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশা কেটে যাওয়ায় ১১ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

ঘন কুয়াশা কেটে যাওয়ায় ১১ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, রোববার সন্ধ্যার পর থেকেই কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে রাত ১১টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 

পরে কুয়াশা কমে যাওয়ায় টানা ১১ ঘণ্টা পর সোমবার সকাল ১০টায় ঘন কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। একই ভবে আরিচা-কাজিরহাট নৌরুটেও রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার পর সকাল ১০টায় চালু করা হয়েছে বলে জানান তিনি।

আরও