নানা আয়োজনে নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে কোরআন খতম, শ্রদ্ধাঞ্জলি, শিশুদের অঙ্কিত চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান। এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।