সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার ১ হাজার ১৭৫ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেফতার ৪৯৪ জন।
আজ শুক্রবার (৯ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
এছাড়া অভিযানে একটি বিস্ফোরিত ককটেল সাদৃশ্যের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।