শেরপুরের নালিতাবাড়ীতে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ)। এ সময় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়। গতকাল দুপুরে উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা পিপলেস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক মানুষকে প্রাথমিক চিকিৎসা ও অর্থসহায়তা দেয় সংগঠনটি।