বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস) টাওয়ার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ ও একাডেমিক অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে মিরপুর সেনানিবাসে গতকাল এ নতুন ভবনগুলো উদ্বোধন করা হয়।
বিইউপির নবনির্মিত ভবনগুলোর উদ্বোধন শেষে প্রধান অতিথি একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্বটি বিইউপির স্বাধীনতা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেখানে স্বাগত বক্তব্য রাখেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি এনডিসি এএফডব্লিউসি পিএসসি এমফিল পিএইচডি। তিনি শিক্ষা, গবেষণা ও উচ্চ শিক্ষার প্রসারে বিইউপির অব্যাহত অগ্রগতির কথা তুলে ধরেন। —আইএসপিআর