ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনের কাছে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি এ দুর্ঘটনায় পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন বলেন, ট্রেনের একটি বগির একটি চাকা লাইনচ্যুত হয়েছে। এ কারণে ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।