সোয়া ৭ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা

টেক্সটাইল পণ্যের জায়গায় এল বিদেশি ব্রান্ডের সিগারেট

টেক্সটাইল পণ্যের কথা বলে আমদানি করা বিদেশি বিভিন্ন ব্রান্ডের ১ কোটি ১৯ লাখ টাকার সিগারেটের একটি চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস। আজ সোমবার ৭ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আনা এসব সিগারেট জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার (এআইআর) সাইফুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, চীন থেকে সাভারের ঢাকা ইপিজেডের জোং শিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে এ চালানটি আজ সোমবার এসে বন্দরে পৌঁছে।

তিনি আরো জানান, টেক্সটাইল পদার্থের কথা বলে আমদানি করা কন্টেইনারে বিদেশি বিভিন্ন ব্রান্ডের ৮৪৯ প্যাকেজে মোট ১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা। আলোচ্য পণ্যচালানটিতে জড়িত রাজস্বের পরিমাণ প্রায় ৭ কোটি ১৩ লাখ টাকা। যা অন্য পণ্য দেখিয়ে ফাঁকি দেয়ার চেষ্টা করা হয়েছে।

এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কাস্টম হাউসের কমিশনার নির্দেশ দিয়েছেন বলেও জানান এ কর্মকর্তা। 

আরও