ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমান গত শনিবার (১৫ মে) নিখোঁজ হন। এরপর আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ শনাক্ত করা হয়।
মৃত হাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষাথী। এছাড়াও মুকাভিনেতা হিসেবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলো।
জানা যায়, ঈদুল ফিতরের পরদিন শনিবার (১৫ মে) গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় ফেরেন তিনি। বন্ধুদের সাথে ক্যাম্পাস এলাকায় আড্ডা দেন। তার মায়ের সাথে সর্বশেষ কার্জনহলের সামনে বসে মোবাইলে কথা বলেছিলেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ।
শাহবাগ থানার ওসি মামুনুর রশীদ বণিক বার্তাকে বলেন, গত শনিবার নিজের গলায় নিজে দা দিয়ে আঘাত করে মারা যায়। আজ জানা যায় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।