যাত্রাবাড়ী থানা থেকে লুট হওয়া শটগান কুষ্টিয়ায় উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে কাশবন থেকে অস্ত্রটি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রটি এখনো সচল রয়েছে।

৫ আগস্ট যাত্রাবাড়ী থানা থেকে লুট হওয়া একটি বিদেশী ১২ বোর শটগান কুষ্টিয়ায় উদ্ধার করা হয়েছে। র‍্যাব-১২ কুষ্টিয়ার একটি দল সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের একটি কাশবন থেকে এই অস্ত্রটি উদ্ধার করে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী থানা থেকে এই শটগানটি লুট হয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে কাশবন থেকে অস্ত্রটি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রটি এখনো সচল রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রটি কুষ্টিয়া দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও