কাল প্রথমবারের মতো পালিত হবে টোটাল ফিটনেস ডে

প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে। ‘‌সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল (৬ জানুয়ারি) জানুয়ারি মাসের প্রথম শুক্রবার দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে প্রতি বছর জানুয়ারির প্রথম শুক্রবার পালিত হবে দিনটি।

দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে। ‘‌সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল (৬ জানুয়ারি) জানুয়ারি মাসের প্রথম শুক্রবার দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে প্রতি বছর জানুয়ারির প্রথম শুক্রবার পালিত হবে দিনটি। 

সারা দেশে দিবসটি উদযাপন করবে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। এ উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে সচেতনতামূলক বিশেষ সেশনের আয়োজন করা  হয়েছে। ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে থাকবে যোগ ব্যায়াম, শারীরিক ভারসাম্য পরীক্ষা বা বডি ব্যালান্স টেস্ট, সচেতনতামূলক বুলেটিন-ব্রোশিওর বিতরণসহ আলোচনা, প্রাণায়াম ও মেডিটেশন। 

শরীর চর্চাকারী ও স্বাস্থ্য সচেতনতা তৈরি করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও দিবসটি উদযাপন করবে। সারাদেশের বিভিন্ন উন্মুক্ত স্থানে এ ধরনের শতাধিক সেশন আয়োজিত হওয়ার কথা রয়েছে।

আরও