সার জব্দ

মেহেরপুরে ৪০ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসব সার অবৈধভাবে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে নেয়া হচ্ছিল বলে জানা গেছে। গতকাল বিকালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা। এ ঘটনায় মেসার্স মোয়াজ্জেম হোসেন নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও