সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো আয়োজন করেছে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’। আজ সকাল ১০টা ১৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কার্নিভাল। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এটি। এবারের কার্নিভালের মূল প্রতিপাদ্য ‘ঐতিহ্যের পাতায় নতুন দিনের গল্প’।
ঐতিহ্যের পাশাপাশি এ কার্নিভালে ইলহাম, কাকাতুয়া, গ্রিপার মার্ক, নির্বাচিত, নু বুকস, রেড ও ধ্রুবপদ প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলও থাকছে। এছাড়া ফুড পার্টনার হিসেবে থাকছে নির্বাচিত পাকেরঘর। —বিজ্ঞপ্তি