ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেনীতে সিএনজি চালিত অটোরিক্সায় বালু ভর্তি একটি ট্রাকের ধাক্কায় একজন নারীসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফেনীতে সিএনজি চালিত অটোরিক্সায় বালু ভর্তি একটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী থেকে যাত্রী নিয়ে দাগনভূঁঞার দিকে যাচ্ছিলো সিএনজি চালিত অটোরিক্সাটি। সিএনজিটি পাঁচগাছিয়া ইউনিয়নের ফুড-এন-ফান রেস্টুরেন্টের সামনে সংস্কার চলমান রাস্তার একটি গর্তে পড়ে বিকল হয়ে যায়। তাত্ক্ষণিক পেছন থেকে আসা বালু ভর্তি ট্রাকটি সিএনজিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই শাকিল (২০) ও জেসমিন আক্তার (৪৫) নামের দুই ব্যক্তি নিহত হয়। আহত হন- জান্নাতুল ফেরদাউস, তরিকুল ইসলাম, রাজিব চন্দ্র দাশ ও জান্নাতুল আফনান।


তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল হতে দুর্ঘটনাকবলিত অটোরিক্সা ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আরও