রংপুরে ভেজাল ব্লি­চিং পাউডার বিক্রি, ৩ প্রতারক আটক

নভেল করোনা ভাইরাসের ভীতিকে পুঁজি করে রংপুরে ভেজাল ব্লি-চিং পাউডার বিক্রির দায়ে তিনজনকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮০ কেজি ভেজাল ব্লি­চিং পাউডারও জব্দ করা হয়েছে। ডিবি পুলিশ বলছে, অধিক মুনাফার আশায় ব্লি­চিং পাউডারের সঙ্গে আটা ও চক পাউডার মিশিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল এই অসাধু ব্যবসায়ীরা।

নভেল করোনা ভাইরাসের ভীতিকে পুঁজি করে রংপুরে ভেজাল ব্লি-চিং পাউডার বিক্রির দায়ে তিনজনকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮০ কেজি ভেজাল ব্লি­চিং পাউডারও জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশ বলছে, অধিক মুনাফার আশায় ব্লি­চিং পাউডারের সঙ্গে আটা ও চক পাউডার মিশিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল এই অসাধু ব্যবসায়ীরা।

গতকাল শনিবার রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার নগরীর হাড়িপট্টি, নিউ জুম্মাপাড়া ও দক্ষিণ কামাল কাছনা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আটা ও চক পাউডার মিশ্রিত ৮০ কেজি নকল ব্লিচিং পাউডারসহ খোকন সাহা, জাহাঙ্গীর আলম ও সমু বণিককে গ্রেফতার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত ব্লি­চিং পাউডার বাজেয়াপ্ত করে গ্রেফতারকৃতদের প্রত্যেকের পাঁচ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। 

উত্তম প্রসাদ পাঠক সাংবাদিকদের জানান, করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে নকল ব্লি­চিং পাউডার তৈরি তা প্যাকেটজাত করছে স্থানীয় প্রতারক ব্যবসায়ীরা। তাদের আটকসহ জরিমানা করা হয়েছে।

আরও