মেহেরপুরের গাংনী উপজেলার ধলা বিওপি সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ ইনের চেষ্টার করা হয়েছে। আন্তর্জাতিক সীমানা পিলার ১৩৫/৪ এস এর কাছ দিয়ে বাংলাদেশ প্রবেশের সময় তাদের বাধা দেয় বিজিবি।
সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত তারা কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, আজ শুক্রবার ভোর ৪টার দিকে ভারতের দিক থেকে কাঁটাতার পেরিয়ে কয়েকজন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেয় ধলা বিজিবি বিওপি টহল দল। এ সময় তাদের ফেরত যাওয়ার নির্দেশ দেন তারা। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী।
এ বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ৪৭ বিজিবি ব্যাটেলিয়ান অধিনায়ক রাশেদ কামাল রনি।