মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মৌশান শেখ, শাওন শেখ ও নয়ন হোসেন নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে শহরের মীরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা দুটি ওয়ান শুটারগান, ১৫ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও দুটি রামদা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।