এক্স পোস্টে তাকাইচি

তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরাল সমর্থন দেবে জাপান

জাপানকে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাধীন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশের পরপরই জাপান দ্রুত স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের মানুষের হৃদয় ও উন্নয়ন অভিযাত্রায় জাপানের স্থান অত্যন্ত বিশেষ। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন খাতের সার্বিক উন্নয়ন ও আর্থিক সহায়তার জন্য জাপানের সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। একই সঙ্গে তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে জোরালোভাবে সমর্থনের কথাও জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক্স পোস্টে জাপানের প্রধানমন্ত্রী বলেন, আজ জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমার একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী বন্ধু হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দায়িত্ব গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত তারেক রহমানের সরকারকে দেশ গড়ার প্রচেষ্টায় জাপান জোরালোভাবে সমর্থন করবে।

দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে উল্লেখ করে জাপানি প্রধানমন্ত্রী জানান, দুই দেশের অর্থনৈতিক ও শিল্প সংযোগের মূল ভিত্তি ‘বেঙ্গল বে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ জোন’ বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার মাধ্যমে এই উদ্যোগকে এখন থেকে সমৃদ্ধির অংশীদারিত্বে বিগ-বি নামক নতুন কৌশলগত সহযোগিতা ফ্রেমওয়ার্ক হিসেবে পরিচালনা করা হবে।

জাপানকে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাধীন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশের পরপরই জাপান দ্রুত স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের মানুষের হৃদয় ও উন্নয়ন অভিযাত্রায় জাপানের স্থান অত্যন্ত বিশেষ। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন খাতের সার্বিক উন্নয়ন ও আর্থিক সহায়তার জন্য জাপানের সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাপানের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত ১৭ কোটি তরুণের সম্ভাবনাময় বাজার বাংলাদেশ জাপানের নিজের অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠক শেষে দুই দেশের স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, সরকারি ও বেসরকারি যৌথ অংশীদারিত্বের মাধ্যমে একত্রে, শক্তিশালী ও সমৃদ্ধশালী হওয়ার এই অঙ্গীকার ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে।

আরও