বাগেরহাটে হ্যামকো কোম্পানির কারখানায় ডাকাতি

কারখানার শ্রমিকদের বরাতে জানা গেছে, রাত ৮টার দিকে মুখে মাস্ক পরা ১৫-২০ জনের এক দল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের ভয় দেখিয়ে কারখানায় ঢুকে পড়ে। তারা কারখানার সাতজন নিরাপত্তাকর্মী ও চারজন শ্রমিককে বেঁধে রাখে।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি কারখানায় ঢুকে কর্মচারীদের বেঁধে রেখে ডাকাতি ও কোটি টাকার কাঁচামাল লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কাটাখালি এলাকায় এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকদের বরাতে জানা গেছে, রাত ৮টার দিকে মুখে মাস্ক পরা ১৫-২০ জনের এক দল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের ভয় দেখিয়ে কারখানায় ঢুকে পড়ে। তারা কারখানার সাতজন নিরাপত্তাকর্মী ও চারজন শ্রমিককে বেঁধে রাখে। এরপর গুদামে ঢুকে ১৫ টন অ্যালুমিনিয়াম বার, এক টন তামার তার ও আড়াই টন বৈদ্যুতিক তার দুটি ট্রাকে তুলে নিয়ে যায়। এসব কাঁচামালের আনুমানিক মূল্য প্রায় এক কোটি দুই লাখ টাকা বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

শুক্রবার (৪ জুলাই) রাত ৮টার দিকে মুখে মাস্ক পরা ১৫-২০ জনের একটি দল ১৫ টন অ্যালুমিনিয়াম বার, এক টন তামার তার ও আড়াই টন বৈদ্যুতিক তার দুটি ট্রাকে তুলে নিয়ে

কারখানার জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, ডাকাতদল রাত ৮টার দিকে কারখানায় ঢুকে প্রায় আট ঘণ্টা ভেতরে অবস্থান করে। ভোর ৪টার দিকে তারা ট্রাকে লুটের মালামাল নিয়ে চলে যায়। তিনি দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। একদল ডাকাত নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কারখানা থেকে মালামাল নিয়ে গেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও