উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, সমবায়ের মূল শক্তি পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও আত্মনির্ভরশীলতা। ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় সমিতি গড়ে তুলে তৃণমূলের মানুষকে সংগঠিত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে।

রোববার (৮ নভেম্বর) টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসন ও সমবায় বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সমবায়ীদের স্বাবলম্বী করতে তাদের হাতে ঋণের চেক তুলে দেন প্রতিমন্ত্রী। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত সমবায় পণ্যমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত ৫৫তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মো. ইফতেখার হোসাইন খান। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সমবায়ীরা। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার সমবায়ী নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও