সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবায়ন করে চলেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশকে আমরা চূড়ান্ত সমৃদ্ধের দিকে নিয়ে যাব। গতকাল নেত্রকোনার ঐতিহ্যবাহী আদর্শ শিশু বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
দুদিনব্যাপী উৎসব আয়োজনে অধ্যক্ষ মো. মাজাহারুল ইসলামের সঞ্চালনায় ও উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান প্রমুখ।