সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে নয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২২৮ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১১৩ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৯৯৫ জনের। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের। হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ১ হাজার ৯৬ জনের।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ২১২ জন।
এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।