গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ময়মনসিংহের ভালুকায় দুই কিলোমিটার রাস্তা কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল স্থানীয় এমপি আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ এ কাজ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন পাঠান প্রমুখ।