গতকাল বেলা ১১টায় শহরের প্রাণিসম্পদ চত্বরে প্রধান অতিথি হিসেবে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এ কার্যক্রম উদ্বোধন করেন। একজন ক্রেতা দুই হালি ডিম ৫৬ টাকা ও ১ লিটার দুধ ৭০ টাকায় কিনতে পারবেন। আগামী ২৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে জেলা প্রাণিসম্পদ চত্বরে ২০০ লিটার দুধ ও ১ হাজার ৫০০ পিচ ডিম বিক্রি করা হবে। এছাড়া আজ থেকে সপ্তাহে দুদিন সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান।