সিলেটের ৬টি আসনে কে কত ভোট পেলেন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নিজ কার্যালয়ে এ চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

সিলেটের ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পাঁচটিতেই জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। অন্য একটি আসনে জয়ী হয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নিজ কার্যালয়ে এ চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সিলেট-১ আসনে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদীর ১ লাখ ৭৬ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা হাবীবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৯ ভোট। এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের মাওলানা মাহমুদুল হাসান ২ হাজার ৭০১ ভোট, বাসদের প্রণব জ্যোতি পাল ১ হাজার ১১৩ ভোট, সিপিবির আনোয়ার হোসেন সুমন ৯০৮ ভোট, বাসদ (মার্কসবাদী) সঞ্জয় কান্তি দাস ৮০১ ভোট এবং গণ অধিকার পরিষদের আকমল হোসেন ৩১৪ ভোট পেয়েছেন।

সিলেট-২ আসনে বিএনপির তাহসীনা রুশদির লুনা ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মুনতাসির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট। সিলেট-৩ আসনে ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির এমএ মালিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪ ভোট।

সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট পেয়ে বড় জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদিন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।

সিলেট-৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান ৭৯ হাজার ৩৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামের উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। এছাড়া এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ চাকসু মামুন ফুটবল প্রতীকে ৫৪ হাজার ৬১৪ ভোট পেয়েছেন।

সিলেট-৬ আসনে ১ লাখ ৯ হাজার ১০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির এমরান আহমদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ সেলিম উদ্দিন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৫৯ ভোট। রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকরা শহরে আনন্দ মিছিল বের করেন।

আরও