সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন

সভাপতি ফয়েজ, সাধারণ সম্পাদক সেলিম

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এটিএম ফয়েজ উদ্দিন সভাপতি ও মো. ফজলুল হক সেলিম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে গতকাল ভোরে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলী মোস্তফা মিশকাতুন নূর।

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এটিএম ফয়েজ উদ্দিন সভাপতি ও মো. ফজলুল হক সেলিম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে গতকাল ভোরে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলী মোস্তফা মিশকাতুন নূর।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির ১ হাজার ৬৮১ ভোটারের মধ্যে ১ হাজার ৪০৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৫ জন প্রার্থী। ভোটগ্রহণ শেষে রাতভর চলে ভোট গণনা।

গতকাল ভোর সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে এটিএম ফয়েজ উদ্দিন ৫৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। এছাড়া সহসভাপতি-১ পদে আব্দুল হাই কাইয়ুম (৬৪৬ ভোট), সাধারণ সম্পাদক পদে মো. ফজলুল হক সেলিম (৭১২ ভোট), যুগ্ম সম্পাদক-১ পদে মো. হুমায়ুন রশীদ সুয়েব (৪৩৯ ভোট), যুগ্ম সম্পাদক-২ পদে মাসুদুর রহমান খান মুন্না (৪৬৯ ভোট), নির্বাচিত হন।

এছাড়া সমাজবিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন (৮৫৯ ভোট), সহসমাজবিষয়ক সম্পাদক পদে মো. আজমল হোসেন (৭২৯ ভোট), লাইব্রেরি সম্পাদক পদে মো. তানভীর আক্তার খান (৮৮৮ ভোট), প্রধান নির্বাচন কমিশনার পদে মো. এমদাদুল হক (৭২৮ ভোট), সহকারী নির্বাচন কমিশনার পদে মো. লিয়াকত আলী (৬৮১ ভোট) ও জয়জিত আচার্য (৬৭১ ভোট) এবং সহসম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান (৭৩৩ ভোট), রেদওয়ানুল ইসলাম (৫৫২ ভোট) ও আবু ফাহাদ (৫৪৩ ভোট) নির্বাচিত হন। সহসভাপতি-২ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. মখলিছুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে মো. আজিজুর রহমান, আব্দুল গফফার, মো. রাজ উদ্দিন, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), মো. আব্দুল ওদুদ, দীনা ইয়াছমীন, মো. আব্দুল মান্নান চৌধুরী, এএসএম আব্দুল গফুর, জসীম উদ্দিন, মো. ওবায়দুর রহমান ও প্রদীপ কুমার ভট্টাচার্য নির্বাচিত হয়েছেন।

আরও