বাগেরহাটে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন জেলে কবির হোসেন ও তার স্ত্রী হালিমা বেগম। গতকাল বেলা ১১টার দিকে রাজৈর গ্রামের নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল, তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে হালিমা বেগমের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এদিকে এ দম্পতির পাঁচ বছর ও দুই মাস বয়সী দুটি সন্তান রয়েছে। শিশু দুটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত স্থানীয়রা।

আরও