ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী জে. জে. মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. শফিউল আলম সোহাগ। মেডিসিন, গাইনি, অর্থোপেডিক, নাক-কান-গলাসহ বিভিন্ন বিষয়ের ৩০ বিশেষজ্ঞ চিকিৎসক এতে অংশ নেন।