ভিসি পুনর্বহাল

চুয়েটে দ্বিতীয় দিনেও চলছে আন্দোলন, গণস্বাক্ষর কর্মসূচি

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বেলা সোয়া ১১টার দিকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীদের আইডি উল্লেখ করে স্বাক্ষর দিতে দেখা যায়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে। এ উপলক্ষে শিক্ষার্থীরা আজ গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বেলা সোয়া ১১টার দিকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীদের আইডি উল্লেখ করে স্বাক্ষর দিতে দেখা যায়।

কর্মসূচিতে অংশ নেয়া যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহান হাসনাত আদিব জানান, ‘গত ২১ সেপ্টেম্বর বিনা নোটিশে আবু সাদাত সায়েম স্যারকে ভিসি পদ হতে অব্যহতি দেয়া হয়। এর প্রতিবাদ কর্মসূচি হিসেবে আমরা ওই রাতেই বিক্ষোভ মিছিল করি।’

তিরি আরো বলেন, গতকাল চুয়েট কমপ্লিট শাটডাউন রাখা হয়। আজ আন্দোলনের দ্বিতীয় দিনে আমরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি। দাবি না মানা পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে দেয়া হয় গত ২১ সেপ্টেম্বর। তার স্থলাভিষিক্ত হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তবে এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন এবং অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেন।

আরও