চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মিলন আলী

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাক্টরের ধাক্কায় মিলন আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ভোলাহাট-কানসাট আঞ্চলিক সড়কের মান্নু মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধমানীনগর গ্রামের বিকল আলীর ছেলে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, সকালে মিলন আলী মোটরসাইকেল যোগে ভোলাহাট যাচ্ছিলেন। এ সময় মান্নু মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মিলন আলী।

খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

আরও