ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে একজনের মৃত্যু

ঘুমের মধ্যে বিষধর সাপ কামড় দিলে প্রথমে এক ওঝার কাছে ঝাড়ফুঁক নেন জনি। পরে আরো অসুস্থ হয়ে পড়লে ভোর সাড়ে ৫ টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় ডাক্তার তার চিকিৎসা দিয়ে ২৫০ শয্যা হাসপতালে পাঠিয়ে দেন। সেখান থেকে যশোর নেয়ার পথে মারা যান জনি।

ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে হাসিবুল হাসান জনি (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত জনি উপজেলার মোল্লাকুয়া গ্রামের মৃত ইউছুপ আলীর ছেলে ও ঝিনাইদহ আদালতে মুহুরির কাজ করতেন।

জনির প্রতিবেশী স্কুলশিক্ষক আব্দুস ছালাম জানান, সোমবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন জনি। ঘুমের মধ্যে বিষধর সাপ তার কানে কামড় দেয়। এসময় টের পেয়ে পার্শ্ববর্তী গ্রাম সুবিতপুরে এক ওঝার কাছে নিয়ে তাকে ঝাড়ফুঁক করা হয়। এরপর বাড়ি এসে আবার শুয়ে পড়েন জনি। পরে আরো অসুস্থ হয়ে পড়লে ভোর সাড়ে ৫ টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় ডাক্তার তার চিকিৎসা দিয়ে ২৫০ শয্যা হাসপতালে পাঠিয়ে দেন। সেখান থেকে যশোর নেয়ার পথে সকাল ৭টার দিকে জনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা জানান, রাতে ডাক্তার আব্দুল্লাহ আল মামুন দায়িত্বে ছিলেন। তবে, রোগীর অবস্থা শেষ পর্যায়ে পৌঁছালে পরিবার তাকে হাসপাতালে এনেছিল। হাসপাতালে আনার পর রোগীকে অ্যান্টিভেনম দেয়া হয়। কিন্তু রোগীর অবস্থা খারাপ থাকায় যশোর ২৫০ শয্যা হাসপতালে রেফার করা হয়।

আরও