শিবচরে খালের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

রোববার (২৯ জুন) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুন) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাদী (১২) উপজেলার পদ্মা নদী বেষ্টিত চরজানাজাত এলাকার সাজিদুল ইসলাম সাজুর ছেলে ও ফারাবী (১৩) একই এলাকার সোহান মিয়ার ছেলে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকাল সাড়ে তিনটার দিকে পরিবারের অজান্তে শিশু দুটি বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের খালে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকা শোকাহত হয়ে পড়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, পদ্মা নদী বেষ্টিত চরজানাজাত ইউনিয়নের একটি খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। থানায় এসে পরিবারের পক্ষ থেকে এখনো কেউ জানায়নি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

আরও