বিবিসি বাংলার সাক্ষাৎকার

কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ— তারেক রহমান

আমি বাংলাদেশী। আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়।

বিএনপির মূলনীতি একটাই— সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ। আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুন্ন রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এই স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু।

বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠন করলে কূটনীতির ক্ষেত্রে বিএনপির মূলনীতি কী হবে— এ প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন তারেক রহমান।

সবার আগে বাংলাদেশ মূলনীতিতে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট স্লোগান কিংবা বৈশ্বিক রাজনীতির প্রভাব রয়েছে কিনা, সে প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন— না, ওদেরটা ওরা বলেছে, আমি বাংলাদেশী। আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়।

আরও