বগুড়ায় ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম: বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’
শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল সকালে বগুড়ার নওদাপাড়ায় হোটেল মম ইনের কনফারেন্স হলে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মুখ্য আলোচক হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
সেমিনারে ভার্চুয়াল জুমের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুল খালেক।
বক্তব্য রাখেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ড. এম আফজাল হোসেন, অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেনের পত্নী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শওকত আরা হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান।