নারায়ণগঞ্জ-৩ আসেন নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম মসীহকে জরিমানা করা হয়েছে। কৌশলে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতকাল দুপুরে উপজেলার পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় গোলাম মসীহর নিজ বাস ভবনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।