রাজবাড়ীর বালিয়াকান্দিতে পিচ্ছিল সড়কে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজনের মৃত্যু হয়েছে। মৃত খোন্দকার মাসুদ রানা (৪২) কুষ্টিয়া সদর উপজেলার শংকরদিয়া গ্রামের খন্দকার নান্নু মিয়ার ছেলে। তিনি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
শনিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৪টার সময় বালিয়াকান্দি উপজেলার আইনউদ্দীনের মোড়ে পিচ্ছিল সড়কে নসিমন উল্টে গিয়ে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, পিচ্ছিল সড়কে নসিমন উল্টে খোন্দকার মাসুদ রানা চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।