বাড়িতে ৪২ বস্তা সার, গাইবান্ধায় ডিলারকে জরিমানা

গতকাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন সাঘাটা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত

‎গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় নির্ধারিত বিক্রয়কেন্দ্রের বাইরে বাড়িতে ৪২ বস্তা ডিএপি সার মজুদ রাখার অভিযোগে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎অভিযান চালিয়ে গতকাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন সাঘাটা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।

‎জানা গেছে, মেসার্স হক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মুনঞ্জুরুল হক বিএডিসির অনুমোদিত সার ডিলার। তার লাইসেন্স নম্বর-১৪০৭। নির্ধারিত বিক্রয় কেন্দ্রের বাইরে বাড়িতে ৪২ বস্তা ডিএপি সার মজুদ রাখায় তাকে এ জরিমানা করা হয়।

‎সাঘাটা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত বলেন, নির্ধারিত বিক্রয় কেন্দ্রের বাইরে সার মজুদ রাখার অভিযোগে সংশ্লিষ্ট ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সরকারি বিধি অনুযায়ী সার সংরক্ষণ ও বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ।

আরও