জনতা ব্যাংকের এমডি হলেন মাহবুব আলম

প্রজ্ঞাপনে বলা হয়, মো. মাহবুব আলম জনতা ব্যাংক পিএলসিতে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক ভিত্তিতে এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. মাহবুব আলম। তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. মাহবুব আলম জনতা ব্যাংক পিএলসিতে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক ভিত্তিতে এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও