৫ আগস্ট ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই— স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সব জানা যাবে।

পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই।

আগামী ৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সব জানা যাবে।

শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই।

আওয়ামী লীগ গুপ্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর একজন কর্মকর্তাও সেখানে জড়িত বলে শোনা যাচ্ছে। তাদের কার্যক্রম বন্ধ করতে কি উদ্যোগ নেয়া হয়েছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে বাহিনীর যেই জড়িত থাকবে কাউকেই ছাড় দেয়া হবে না। সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সব জানা যাবে।

সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সত্য ঘটনাটা প্রকাশ করেন। সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়।

তিনি আরো বলেন, মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। আমি সবসময়ই বলে আসছি—আপনারা সত্য প্রচার করছেন বলেই বিদেশী মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না।

আরও