শ্রমবাজার অনুসন্ধানে মালয়েশিয়া যাচ্ছে চার সদস্যের প্রতিনিধিদল

সফরকারী দলের নেতৃত্ব দেবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী। দলের অন্য সদস্যরা হলেন, মন্ত্রণালয়ের উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল এবং বোয়েসেলের কোম্পানি সচিব (উপসচিব) সাব্বির আহমেদ ও উপমহাব্যবস্থাপক (জ্যেষ্ঠ সহকারী সচিব) নাজমুন নাহার।

মালয়েশিয়ার শ্রমবাজার অনুসন্ধানে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) চার কর্মকর্তা। আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তাদের এ সফরের অনুমোদন দিয়েছে সরকার।

গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক সরকারি আদেশে এ অনুমোদনের কথা জানানো হয়। আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব কেয়া দেবনাথ।

সফরকারী দলের নেতৃত্ব দেবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী। দলের অন্য সদস্যরা হলেন, মন্ত্রণালয়ের উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল এবং বোয়েসেলের কোম্পানি সচিব (উপসচিব) সাব্বির আহমেদ ও উপমহাব্যবস্থাপক (জ্যেষ্ঠ সহকারী সচিব) নাজমুন নাহার।

আদেশ অনুযায়ী, সফরকালে যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী ও উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডলের যাবতীয় ব্যয় বহন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অন্যদিকে, সাব্বির আহমেদ ও নাজমুন নাহারের সফরসংক্রান্ত সব ব্যয় বহন করবে বোয়েসেল।

আরও