চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

ঘটনার সময়ও সোবদুল রেললাইনের পাশে ঘুমাচ্ছিলেন। ঠিক সেই সময়ে ভোর ৫টা ১৫ মিনিটে দর্শনা হয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল বেনাপোল এক্সপ্রেস। ট্রেনটি হল্ট স্টেশন অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় চলন্ত ট্রেনের ধাক্কায় সোবদুল (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।

মৃত সোবদুল দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরের মরহুম আব্দুল আজিজ শেখের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে দর্শনা জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, সোবদুল সারারাত ভ্যান চালাতেন ও জেগে থাকতেন। ফলে দিনে অচেতনভাবে যেখানে-সেখানে শুয়ে ঘুমিয়ে পড়তেন। ধারণা করা হচ্ছে, ঘটনার সময়ও তিনি রেললাইনের পাশে ঘুমাচ্ছিলেন। ঠিক সেই সময়ে ভোর ৫টা ১৫ মিনিটে দর্শনা হয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল বেনাপোল এক্সপ্রেস। ট্রেনটি হল্ট স্টেশন অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে।

আরও