সিলেটে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় সিলেটে মারা যান ১৪ জন।সোমবার সকাল ১০ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় সিলেটে মারা যান ১৪ জন।সোমবার সকাল ১০ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে এটি  একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এর আগে গত ১৮ জুলাই সিলেট বিভাগে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছিলো।বিভাগটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে।

সোমবার (২৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৪ জনের মৃত্যুর পাশাপাশি একদিনে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৫৬৪ জনের। এছাড়া এই চব্বিশ ঘণ্টায় হাসপাতালে ও বাড়িতে চিকিৎসাধীন আরও ৪২৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৭ জন করোনা আক্রান্ত রোগী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫৬৪ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ২১০ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ১৫৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৮৬ জন, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ২২৭ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৭৭৬ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৯৬৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৫৬৪ জন করোনা আক্রান্ত রোগীর ২০৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ১০৭ জন, হবিগঞ্জের ১৪৬ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৬২ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৭ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭৯ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৬৩ জন, সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ৩০ জন ও মৌলভীবাজারে ৩০ জন ভর্তি রয়েছেন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে সুস্থ হওয়া ৪২৪ জনের মধ্যে ২৫৭ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৬৫ জন সুনামগঞ্জ জেলার, ৩৫ জন হবিগঞ্জের ২৮ জন মৌলভীবাজারের বাসিন্দা। এছাড়া ৩৯ জন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৮ হাজার ৮৮৩ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৯ হাজার ৬৯৩ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৬৯ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪২৬ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৩৮৪ জন ও ওসমানী হাসপাতালে ১৭১ জন।

বিভাগে নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জন সিলেট জেলার, সুনামগঞ্জের ৩ জন ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৬৩১ জন। এর মধ্যে সিলেট জেলার ৫০১ জন, সুনামগঞ্জে ৪৭ জন, হবিগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারের ৫৩ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন।

এদিকে সিলেটের চার জেলায় র‍্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ১৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের সিলেট জেলার ২৮ জন, ১০৬ সুনামগঞ্জ জেলার, ৩৩ জন হবিগঞ্জের ও ২৯ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা । এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৯ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বিভাগে শনাক্তের হার ৪২ দশমিক ০০ শতাংশ। এর মধ্যে সিলেটে ৪১ দশমিক ৮৫ শতাংশ, সুনামগঞ্জে ৪৪ দশমিক ৫৮ শতাংশ, হবিগঞ্জে ৪৩ দশমিক ৭১ শতাংশ ও মৌলভীবাজারে ৩৫ দশমিক ৬৩ শতাংশ।

আরও