৩ জানুয়ারি থেকে সারাদেশে ট্যাংকলরি ধর্মঘট

বর্তমানে লোকসানের মাত্রা কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় এবং সংশ্লিষ্টদের বিমাতাসূলভ আচরণে আগামী ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরি বন্ধ থাকবে।

ভাড়া বাড়ানোর দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল মঙ্গলবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেন এ কর্মসূচির ঘোষণা দেন।

শেখ ফরহাদ বলেন, গত ৪ নভেম্বর ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে। কিন্তু ট্যাংকলরির ভাড়া বাড়ানো হয়নি। অথচ তেলের মূল্য বৃদ্ধির আগে থেকেই ট্যাংকলরির চ্যাসিস, ট্যাংকার, খুচরা যন্ত্রাংশ, আয়কর, শ্রমিকদের বেতন বাবদ ট্যাংকলরিতে বিনিয়োগ কয়েকগুণ বেড়েছে। ভাড়া বাড়াতে সংশ্লিষ্টদের বারবার চিঠি দেয়া হলেও তা হয়নি।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব আরো বলেন, বর্তমানে লোকসানের মাত্রা কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় এবং সংশ্লিষ্টদের বিমাতাসূলভ আচরণে আগামী ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরি বন্ধ থাকবে। ভাড়া না বাড়ানো পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ থাকবে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। 


আরও