ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে -মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‘রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‘রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে। বিভিন্ন প্রক্রিয়ায় কিছু লোক মুক্তিযোদ্ধা হয়েছেন। সেগুলো আমরা যাচাই-বাছাই করব। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, তারা থাকবেন। যাদের আমরা মুক্তিযোদ্ধা হিসেবে পাব না, তারা বাদ পড়বেন।’

গতকাল দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত নগরীর কোতোয়ালি থানা পরিদর্শন করেন ফারুক-ই-আজম। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সাইফুল ইসলাম, বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘আমি চট্টগ্রামে কোনো দিকনির্দেশনা দেয়ার জন্য আসিনি। শুধু কর্মকর্তাদের সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম। আমি তাদের অনুভূতি জানার চেষ্টা করছি, যাতে তারা দ্রুত ট্রমা কাটিয়ে উঠতে পারেন। কী পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি হয়েছে এবং মুক্তিযোদ্ধার সংখ্যা কত, এ সবকিছু জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেব। কোটা সংস্কার আন্দোলনে এটি বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা সবে কাজ শুরু করেছি, আমি এখনো মন্ত্রণালয়ে যাইনি। তবে মন্ত্রণালয়কে যাচাই-বাছাই করতে বলা হয়েছে।’

আরও