বগুড়ায় দূর্গ ধরে রাখলো বিএন‌পি, ৭ আসনেই ধানের শীষের জয়

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, ভোট গ্রহণ ও গণনা শা‌ন্তিপূর্ণভা‌বে শেষ হ‌য়ে‌ছে। ফলাফল অনুযায়ী সাতটি আসনেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বগুড়ায় তারেক রহমানসহ বিএন‌পির ৭ প্রার্থীই বিপুল ভোটে জয়ী হয়েছেন। ভোটের মাঠ থেকেই জয়ের সুবাস পেয়ে আস‌ছিলে বিএন‌পির প্রার্থীরা।

বৃহস্পতিবার ভোটগ্রহণ ও গণনা শেষে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, ভোট গ্রহণ ও গণনা শা‌ন্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ফলাফল অনুযায়ী সাতটি আসনেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

আসনগুলোর মধ্যে বগুড়া-৬ আসনের প্রা‌র্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। এ আসনে ১৫০টি কেন্দ্রে ৩ লাখ ১৭ হাজার ৪৮৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট পড়েছে শতকরা ৭১ দশমিক ৩ শতাংশ।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৮৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ৯৩৩ ভোট।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে বিএনপির প্রার্থী আব্দুল মহিত তালুকদার ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বেসরকা‌রিভাবে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের নূর মোহাম্মদ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৬ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জামায়াত প্রার্থী মোস্তফা ফয়সাল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির জিএম সিরাজ ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির প্রার্থী মোর্শেদ মিলটন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকের গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।

আরও