রাজধানীর ভাটারায় যাত্রীবিহীন একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আজ রোববার সন্ধ্যায় একশ ফিট এলাকায় বাসটিতে আগুন দেয়া হয়।
ভাটারা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক দেবাশীষ বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, একশ ফিট এলাকায় ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে বসুন্ধরার গেইটের সামনে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের যাত্রীবিহীন একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।