চুরির অভিযোগে ২ নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা

রাজশাহী নগরীতে চুরির অভিযোগে দুই নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর সপুরা এলাকায় এই নির্যাতনের ঘটনা ঘটে।

রাজশাহী নগরীতে চুরির অভিযোগে দুই নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর সপুরা এলাকায় এই নির্যাতনের ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার সাগুনা গ্রামের আবদুস সামাদের ছেলে রেজাউল করিম (৪৫) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাকিবুল ইসলাম (৩৫)। দুজনেই নগরী রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকায় বসবাস করতেন।

পুলিশ গিয়ে দুজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। ওই সময় হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎকরা একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিককে হাসপাতালের ৮নং ওয়ার্ডে নেয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনিও মারা যান।

এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নিহত দুই শ্রমিক নগরীর সপুরা এলাকার মডার্ন ফুডের মালিক আব্দুল মালেকের বাড়িতে কাজে এসেছিলেন। এই বাড়ি থেকে ১০ লাখ টাকা চুরির অভিযোগ এনে বেঁধে দুপুরের পর থেকে দফায় দফায় তাদের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।

টাকা চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টাও চলে। রাত নয়টার দিকে পুলিশ খবর পেয়ে ওই বাড়ি থেকে মুমূর্ষ অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে।

পুলিশের পিকআপে করেই দ্রুত তাদের রামে হাসপাতালে নেয়া হয়েছিল। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান।

ওসি আরো জানান, নির্যাতনের সময় ভিডিও করা হয়েছে। সেই ভিডিও জব্দ করা হয়েছে। এ ছাড়া নির্যাতনের সঙ্গে জড়িত মডার্ন ফুডের মালিকের ছেলে আবদুল্লাহ, তার শ্বশুর মাসুম রেজা, শ্যালক মহিউদ্দিন রিয়াল ও ব্যবস্থাপক এমরান হোসেনকে আটক করা হয়েছে।

দুই শ্রমিককে নির্যাতন ও হত্যার ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।

আরও