ডেঙ্গু জ্বরে ২৮৫ রোগী হাসপাতালে

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর একদিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির দিক দিয়ে যা সর্বোচ্চ। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩৭ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয় ২৮৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩৭ জন ও ঢাকার বাইরের ৪৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৮৭ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ১৪৮ জন এবং ঢাকার বাইরে অন্য বিভাগগুলোয় ভর্তি হয় ৯৩৯ জন। এ সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩ হাজার ১২১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২ হাজার ৩৫৮ জন এবং ঢাকার বাইরের ৭৬৩ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছে ২৯ জন। ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন।

আরও