ঝিনাইদহে ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

কোটচাঁদপুর স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে জ্বালানি তেল নিয়ে পার্বতীপুরগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় একটি জ্বালানি তেলবাহী ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোটচাঁদপুর স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে জ্বালানি তেল নিয়ে পার্বতীপুরগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়।

তিনি বলেন, ‘ট্রেনটির তিনটি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।‘

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন যশোর জংশনের স্টেশন মাষ্টার আইনুল হাসান।

আরও