ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। গতকাল ভোরে নাগরভিটা সীমান্ত পিলার ৫৭৬/৫-এর কাছে এ ঘটনা ঘটে। নিহত রাজু মিয়া (২৭) বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর রহমানের ছেলে।

তবে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, রাজু মিয়া গরু চোরাকারবারে জড়িত ছিলেন। ভারত থেকে গরু আনার সময় বাংলাদেশের জগদল ও নাগরভিটা ক্যাম্পের মাঝামাঝি স্থানে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়। মরদেহ বিএসএফের কাছে রয়েছে। ভারতে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তা হস্তান্তর করা হবে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে রাজু মিয়া বাংলাদেশী নাকি ভারতীয়, তা এখনো নিশ্চিত হতে পারিনি। এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান করেছি। অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হবে। বৈঠকের পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাতের শেষের দিকে রাজুসহ কয়েকজন নাগরভিটা সীমান্ত এলাকা দিয়ে গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা ওই ব্যক্তিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে রাজুর মৃত্যু হয়। ঘটনার পরপরই বিএসএফ সদস্যরা রাজুর মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যান।

আরও