বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদের ঘাট থেকে তার মরদেহ উদ্ধারের পর গতকাল সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পুলিশ।

নিখোঁজ হওয়ার একদিন পর বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির (২৮) মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার নাক দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টি পুলিশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া মরদেহের পেট ফোলা ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদের ঘাট থেকে তার মরদেহ উদ্ধারের পর গতকাল সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পুলিশ।

সুরতহাল প্রতিবেদন তৈরি করেন টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান। সাক্ষীদের উপস্থিতিতে মরদেহ পর্যবেক্ষণ করে প্রতিবেদনটি প্রস্তুত করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রতিবেদন অনুযায়ী, মরদেহটি শনাক্ত করেন তাহসিফের খালাতো ভাই জহির হাসান। মরদেহের মাথার চুল কালো, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি এবং মুখমণ্ডল গোলাকার ছিল। তার মুখ ও চোখ বন্ধ ছিল। মুখে ছোট ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল। দুই হাত মাথার সামনের দিকে বাঁকানো অবস্থায় ছিল এবং হাতের মুঠো খোলা পাওয়া যায়। তাহসিফের বুক, পেট, পিঠ ও দুই পা স্বাভাবিক অবস্থায় ছিল। তবে তার পেট ফোলা দেখা যায়। শরীরের কোথাও দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নৌ-পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। আর ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয়ই তারা খতিয়ে দেখছেন।

আরও